Friday, 6 May 2022

কালচিত্র ।। সুনীল মাজি


 কালচিত্র  ।।   সুনীল   মাজি


এখন কোনও ছবি নেই। 

না-বালিকার তীক্ষ্ণ চিৎকারে পাখির সুর হারিয়ে যেতেই

বাংলার বুকে যত সুন্দর পটচিত্র ছিল 

সেগুলোয় আগুন ধরে গেল।

সবই টুকরো টুকরো দৃশ্য---যে মেয়েটি খুন ও ধর্ষিতা হয়েছিল,

সে এখন শশ্মান হয়ে গেছে, কয়লা হয়ে গেছে।

একটু আগে যে মেয়েটির সারা শরীর জুড়ে রোদজল খেলা করছিল,

সে এখন এই শুক্লপক্ষে ভয়ংকর অমাবস্যা।

 যার বাপ জমি বালি খাদান চুরি করতো

 তার ছেলে এখন শরীর চুরি করছে,

এখন ভোগের সীমা আর বাংলা বোতলে সীমাবদ্ধ নেই---

কেউ কারও সীমানা মানছে না,

পঙ্গপালের দল সব গাছের পাতা খেতের ফসল খেতে খেতে খেতে নবান্ন ও রাজভবনে ও আদালতে ঢুকে পড়েছে

সংবিধানের পাতা খেয়ে লোপাট করতে চাইছে প্রদেশ...


বাংলা বলে কোনও প্রদেশ নেই, তবে মানচিত্র আছে।

মদের বোতলে একটা ভাঙা মানুষ ভাঙা ভাষায় কথা বলছে :

মেয়েটি কি গর্ভবতী ছিল ? তাই কি শরীর থেকে জন্ম

আহা, প্রেমহীন এই শরীর থেকে তলোয়ারগুলো  ঝনঝন বাজছে।

এখন কোনও মিউজিক নেই---তৃতীয় ডিভিশনের স্কেচ তৈরি হয়েছে।

মিটিং থেকে যুবকটি মিসিং---পতিতা পল্লী থেকে মুভির শুটিং : মিথ্যাচার শেখো,

হিরো হতে চাইলে এই অভিনয়।

মদ এবং মঞ্চ এবং পলিটিক্স ।

এখন কোনও ছবি নেই---আত্মহত্যা নেই

সিংহের আসনে বসে এই অরণ্য সামলাতে সবগুলোই খুন---আওরঙ্গজেব খুনী ক্লিওপাট্রাও খুনী---

ইতিহাসের কঙ্কালের কোনও আত্মা নেই, ছবি নেই।

কাকের বাসায় ডিম পাড়তে পাড়তে কোকিলের প্রজন্ম একদিন কি হারিয়ে ফেলবে নিজস্ব স্বর ?

ঋতুপরিবর্তনে বসন্ত মরে গেলে দাবদাহে ছাই হতে পারে কি নিজস্ব ঘর? হয়তো জানেন ঈশ্বর!


*16 04 22 ২রা বৈশাখ ২৯/6294707505

sunilmundeswari@gmail.com

সহবাস---- শক্তিপ্রসাদ ঘোষ


সহবাস---- শক্তিপ্রসাদ ঘোষ


আমারা পরস্পরের স্বাদ নিই 

লেপটে থাকা যাপন 

ক্রিয়াপদের সাথে যৌথবাস

অলীক প্রণয়ে ঘুমিয়ে 

থাকা যাবজ্জীবন

জানার ইচ্ছার ঘ্রাণ 

সুদক্ষ ভাবে বহতা নদী

মিশে যাওয়া দিগন্তরেখা।


-------  +------- 

 মাননীয়

সম্পাদক 

নমস্কার নেবেন, একটি কবিতা  পাঠালাম,

প্রকাশিত হলে আনন্দিত হব।

শক্তিপ্রসাদ ঘোষ

রবীন্দ্রনগর,নিউটাউন 

কোচবিহার-৭৩৬১০১

মোঃ- ৯৭৩৩০১৭৭৪৯

দেনা -পাওনা--দুর্গাদাস মিদ্যা

 


দেনা -পাওনা--দুর্গাদাস  মিদ্যা


      বিকল্প রাত্রির মতো তুমি এসো

       ভালবেসো ঘন অমাবস্যা হয়ে। 

        চলাচল হোক ছলছলে নদীটির মতো। 

       হয়তো বা আমার আগোছালো সংসার

       তবু ঘর হোক শান্ত সমীর। স্বপ্নের খোলসে

       ঢাকা থাক  দুজনের ভবিষ্যৎ। যদি সহমত

       হও তবে ওত পেতে থাকো আমি কখন 

        আসবো ঘরে সব চরাচর ঘুরে।  তখন তুমি 

       সুরে সুরে ভরে দেবে আমার ক্লান্ত প্রাণ । 

        আমার ভালোবাসা হবে প্রণয়ের প্রতিদান। 

    :--------------------------------------------------------- 

                      দুর্গাদাস  মিদ্যা। 

            ২৪/৬৬ নাবালিয়া পাড়া রোড

                     কলকাতা:---৭০০০০৮। 

                 মোবাইল :--৯৮৭৪১৮১০৬৭।

লাগামহীন মন--হারান চন্দ্র মিস্ত্রী


লাগামহীন মন--হারান চন্দ্র মিস্ত্রী


মন আমাদের লাগামছাড়া

এদিক ওদিক ধায়,

কে দেবে তার পায়ে বেড়ি

লোকটি পাওয়া দায়।


এই আছে এই উড়ে বেড়ায়

সর্বদা চঞ্চল।

এ গোল ও গোল ছুটে বেড়ায়

যেন মাঠের বল।


বিরামবিহীন বাহনবিহীন

করে সঞ্চরণ

পাহাড় বনে আকাশ চাঁদে

করে বিচরণ।


এ মন আবার ধরতে পারে

ভালোবাসার লোক।

মনকে আবার বিগড়ে ফেলে

যে জন আহাম্মক।


ষড় রিপুর তাড়নাতে

মনের এমন হাল,

নিয়ন্ত্রণে রাখলে বোঝা

টানবে চিরকাল।

______________


অনিন্দিতা ঠাকুর--রঙমেশানো আকাশ আলো,


অনিন্দিতা ঠাকুর--রঙমেশানো আকাশ আলো, 


রঙমেশানো আকাশ আলো, 

নিভৃতবাসী মনের ঝিনুক 

ভেসে যাবে আকাশ বিমুখ, 

ওপারে নীলনদ অথবা সাহারা...

 ওই ঠোকাঠুকি শহরের ভীড়

যেখানে আছে শুধু লক্ষ যোজন দূরত্ব ...

জলন্ত জন্মদাগ, টকটকে লাল চেরিফল, বেগুনি ছাপের খোলস ---

থাক না সেসব কাহিনি পদ্মপাতায় মোড়া, ফুটন্ত ভাতের মতো মনখারাপি দুপুরের আহার হয়ে !! 


*ঠিকানা হেতমপুর, বীরভূম 

ফোন নম্বর -- 7001031052

@ অনিন্দিতা

রানা জামান-- আবহে বৈশাখের দাবদাহ


চৈত্রের আবহে বৈশাখের দাবদাহ--রানা জামান


চৈত্রের আবহে বৈশাখ সূর্যের আরো কাছে

খাল বিল ক্ষেত ফেটে আফ্রিকার ম্যাপ

নদীর মাছেরা ঠাণ্ডা পেতে ত্যাগ করছে জল

মেঘের মাঝেও সূর্যের দখল পাকাপোক্ত পুরো

ছাতা বিদ্ধ হয়ে উত্তাপ দংশন করে নিউরনে


ঘামের বাজার থাকলে জমে যেত ব্যবসা শ্রমিকের

গর্ত ছেড়ে সাপগুলো ছুটোছুটি করছে স্থলে

কত যে শ্রমিক ফিট হয়ে যাচ্ছে ক্ষেতের আইলে

মেঘের দঙ্গলে ছিটেফোঁটা নেই জল

বৈশাখের দাবদাহে মরে যাচ্ছে ঝিঁঝি পোকা

কূপের জলেরা দাতা হয়ে আজ নিরেট নিঃশেষ

গাছের পাতার ঝাপ্টায় পুড়িয়ে দেয় শরীরের পেলবতা


ঠাণ্ডা জল পেতে খুঁড়ে যাই মাটি অবিরাম

চেয়ে থাকি নির্ণিমেষে আকাশের বিশালত্বে

সাদা মেঘ হবে কবে পোয়াতী জলের ভারত্বে?


এক ফোঁটা বৃষ্টি পেলে ভাগাভাগি করে রেখে দেবো মনে!


**ঠিকানা:

রানা জামান

ঠিকানা: আনিলা টাওয়ার

বাড়ি#১৮-১৯; সড়ক#৩; ব্লক#আই;

বড়বাগ(ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেছনে) মিরপুর-২;

ঢাকা-১২১৬; বাংলাদেশ

ই-মেইল আইডি: rana2344@gmail.com

WhatsApp no: +8801715826053

মোবাইল ফোন: +৮৮০১৭১৫৮২৬০৫৩

শাহীন রেজার একগুচ্ছ কবিতা--


শাহীন রেজার একগুচ্ছ কবিতা--


কবি


বাতাসের ঘর তাকে ডাকলে সে ফিরিয়ে নিলো মুখ–

বললো, যে ঘরে কপাট নেই তালা নেই ; সে আমার নয়।


জলের প্রহর বাড়ালে পা,  দূরে সরে গিয়ে সে জলান্ধ যুবকের মতো মাথা নাড়তে নাড়তে জানালো, স্রোতের শ্যাওলার চেয়ে বৃক্ষ অনেক বেশি বিশ্বস্ত আর প্রার্থিত।


যখন পাখিরা তুললো ডানা, আর্তনাদ ধ্বনিত হলো তার কণ্ঠে– উড়ালের চেয়ে অনেক আন্তরিক প্রিয় রমণীর উর্বরতায় মাথা গুঁজে থাকা।


ফিরে গেলে বাতাস নদী জল

ইচ্ছে ভাঙার কষ্টে তখন সে কেবল একজন কবি–

যে শুধু সূর্য খুঁজতে থাকলো শব্দ খুঁজতে থাকলো ।


হালখাতা


আলেয়ার আলো ছুঁই নি বলে কি জীবনের সব চেনা

হলো শেষ আজ ফুরালো আঁধারে যতটুকু লেনাদেনা


বোশেখের চিঠি লিখেছে মাধবী ডাহুকীর ধরে হাত

চাঁদের ছোঁয়াতে আসমানে ভাসে লীলাময় ঘন রাত


মেঘের মিনারে সারিসারি সব ব্যাঙাচির লুটোপুটি 

জীবন খুঁজেছে জীবনের কাছে এতোটুকু এক ছুটি


বছরের শেষ সব শোধবোধ সবুজে অবুঝ পাতা

নতুন হিসেবে আঁকা হবে আজ সময়ের হালখাতা।


বৈশালী পলিতে উর্বর পৃথিবী


ছেলেটি বলল, ' হ্যাঁ ' ; মেয়েটি, ' না '।

' না 'এবং ' হ্যাঁ ' এর এই দ্বৈরথে লজ্জা হারাল চাঁদ, মেঘের ঝালর সরিয়ে সে হাসল অট্টহাসি এবং ঠিক তখুনি খাটিয়ার নীচ থেকে তারস্বরে ডেকে উঠল একটি কুনোব্যাঙ আর সরসর শব্দে ঝরাপাতা মাড়িয়ে অচিনের আহ্বানে উত্তরে ছুটল একটি দুধরাজ।

তিরতির তিস্তা উতল হল চিতল স্পর্শে এবং তেত্রিশ হরিণের গান শুনতে শুনতে মাতাল প্রজাপতি গায়ে মাখল বৈধব্যবেশ।

'না' এবং 'হ্যাঁ র সংগ্রামে দুই শিবিরে বিভক্ত বাতাস ঝড় তুলল ঈষাণে, চমকাল বিদ্যুৎ সৃষ্টি হল বজ্র এবং সবশেষে লন্ডভন্ড পৃথিবীতে শুধু বৃষ্টি শুধু জল।

বৈশাখে উড়ে গেল 'না' আর পাখা ভেঙ্গে মাটিতে লুটিয়ে 'হ্যাঁ'-এর ভ্রমর খুঁজল নীল চোখ; সঙ্গমের।

মিলনে জয়যুক্ত 'না' ; জয়যুক্ত 'হ্যা'

বৈশালী পলিতে উর্বর পৃথিবী।


খুন


তোমার হাতে প্রত্যহ খুন হই আর নিহত আমার দুটো চোখ বাসা বাধে নক্ষত্রে। রোদনক্লান্ত মেঘ জানে কান্নার ভাষা, আমি শুধু ক্ষরণের ব্যথা বুকে তাকিয়ে থাকি দূরে নিশ্চল ডুমুরের দিকে। খড়ের গাদায় একদিন সূঁচছুড়ে  তুমি বলেছিলে, খুঁজে আনো। আমি সারারাত সমস্ত শ্রম জড়ো করেও করতে পারিনি সেই অসাধ্য সাধন । সেদিনই  প্রথম মৃত্যু আমার; শেষ পরাজয়।

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...